HealthFlex
×
  • About Dr. Akhee
  • Our Services
  • ACHIEVEMENT
  • Success Story
  • Blog
  • Contact & Appointment

এ সময়ে স্বাস্থ্যঝুঁকি ও করণীয়

এ সময়ে স্বাস্থ্যঝুঁকি ও করণীয়
March 4, 2017Conference News

বর্ষাকাল শেষ হয়েছে। কিন্তু প্রাকৃতিক কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। এ সময় পানি সাধারণত ময়লা ও দূষিত হয়। এ পানির মাধ্যমে বিভিন্ন রোগের জীবাণু সহজেই আমাদের শরীরে প্রবেশ করতে পারে।

Advertisement

* পানিবাহিত রোগ

▶ ডায়রিয়া : বিশুদ্ধ পানির অভাব এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটে। ডায়রিয়া একটি গুরুতর রোগ, যা শরীরের পানিশূন্যতা ঘটিয়ে প্রাণহানি ঘটাতে পারে।

▶ কলেরা : ব্যাকটেরিয়া সংক্রমিত রোগটি দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। কলেরার কারণে তীব্র ডায়রিয়া ও বমি হয়, দ্রুত চিকিৎসা না করলে জীবন সংকটাপন্ন হতে পারে।

▶ জন্ডিস (হেপাটাইটিস এ) : দূষিত পানির মাধ্যমে এ ভাইরাস শরীরে প্রবেশ করে এবং যকৃৎকে আক্রমণ করে। ফলে চোখ ও ত্বক হলুদ হয়ে যায় এবং শরীর দুর্বল হয়ে পড়ে।

▶ টাইফয়েড : টাইফয়েডের জীবাণু সাধারণত দূষিত পানি ও খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। টাইফয়েড জ্বর দীর্ঘস্থায়ী। এর ফলে মাথাব্যথা এবং পেটে ব্যথা হয়।

* ত্বকের সংক্রমণ ও চর্মরোগ

বন্যার পানিতে দীর্ঘক্ষণ ভিজে থাকার কারণে ত্বকে নানা ধরনের সংক্রমণ হতে পারে। বিশেষ করে, পায়ে চর্মরোগ দেখা দেওয়ার আশঙ্কা বেশি থাকে। এছাড়া খোস-পাঁচড়া, ফোসকা পড়া এবং ফাঙ্গাল ইনফেকশন হওয়ারও ঝুঁকি থাকে।

* শ্বাসকষ্ট ও অন্যান্য শ্বাসযন্ত্রের সমস্যা

বন্যার পানিতে ভেজা ও ঠান্ডা আবহাওয়া থেকে শ্বাসকষ্ট, সর্দি, কাশি এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে।

* মশাবাহিত রোগ

পানি জমে থাকা জায়গাগুলোতে মশার উপদ্রব বেড়ে যায়। ডেঙ্গু, ম্যালেরিয়াসহ সব রোগ সংক্রমণ দেখা যায়।

* করণীয়

▶ বিশুদ্ধ পানি পান করতে হবে। পানি ফুটিয়ে অথবা হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করতে হবে।

▶ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সঠিক রাখতে হবে।

▶ যথাসম্ভব উষ্ণ জায়গায় থাকতে হবে।

▶ মশারি টানিয়ে ঘুমাতে হবে।

▶ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

▶ মানসিকভাবে দৃঢ়তা থাকা ও সব পরিস্থিতি সাহস নিয়ে মোকাবিলা করতে হবে।

লেখক : ফটিলিটি কনসালট্যান্ট ও গাইনোকোলজিস্ট হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক, গ্রীন রোড ঢাকা।

প্রথম প্রকাশ : দৈনিক যুগান্তর

  • কীভাবে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি করানো হয়?

    আধুনিক প্রযুক্তি এবং নিত্য-নতুন চিকিৎসা পদ্ধতি আমাদের জীবনযাত্রাকে করছে সহজ...

  • এ সময়ে স্বাস্থ্যঝুঁকি ও করণীয়

    বর্ষাকাল শেষ হয়েছে। কিন্তু প্রাকৃতিক কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার...

  • পিসিওএস ও বন্ধ্যাত্ব প্রতিরোধে যা করণীয়

    জীবনযাপনের ভুল পদ্ধতির ফলেই পিসিওএস ও বন্ধ্যাত্বের মতো জটিল সমস্যার...

  • আবহাওয়া পরিবর্তনে নারীদের যেসব রোগে সচেতনতা দরকার

    এ সময় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। এ মৌসুমে রোগ-জীবাণু যেমন-ব্যাকটেরিয়া, ভাইরাস,...

  • বন্ধ্যাত্ব: নারী-পুরুষ উভয়ের চিকিৎসা প্রয়োজন

    সন্তান ধারণের চেষ্টা করার পর টানা এক বছর সময়কাল যদি...

Dr. Hasna Hossain Akhee is a very skilled & compassionate gynaecologist with experience over 19 years in this field. She is highly committed & dedicated individual to work under dynamic and challenging environment to achieve great goals and better of the patient specially for women health. Dr.Akhee's area of interest Infertility, IVF, PRP and stem cell Therapy in Infertility treatment. If you are suffering from any gynecological problem or infertility you can take consultation from her.

About Us

  • About Me
  • Support
  • Privacy Policy

Services & Treatments

  • Laparoscopic & Hysteroscopic Surgery
  • Obstetrics & Pregnancy Care
  • Gynecology Services
  • Infertility & IVF Treatments

Follow Me

©2026 Dr. Hasna Hossain Akhee, all rights reserved.
Designed by MediaTix Inc