HealthFlex
×
  • About Me
  • Our Services
  • ACHIEVEMENT
  • Success Story
  • Blog
  • Contact
  • FAQs
  • APPOINTMENT

এ সময়ে স্বাস্থ্যঝুঁকি ও করণীয়

এ সময়ে স্বাস্থ্যঝুঁকি ও করণীয়
March 4, 2017Conference News

বর্ষাকাল শেষ হয়েছে। কিন্তু প্রাকৃতিক কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। এ সময় পানি সাধারণত ময়লা ও দূষিত হয়। এ পানির মাধ্যমে বিভিন্ন রোগের জীবাণু সহজেই আমাদের শরীরে প্রবেশ করতে পারে।

Advertisement

* পানিবাহিত রোগ

▶ ডায়রিয়া : বিশুদ্ধ পানির অভাব এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটে। ডায়রিয়া একটি গুরুতর রোগ, যা শরীরের পানিশূন্যতা ঘটিয়ে প্রাণহানি ঘটাতে পারে।

▶ কলেরা : ব্যাকটেরিয়া সংক্রমিত রোগটি দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। কলেরার কারণে তীব্র ডায়রিয়া ও বমি হয়, দ্রুত চিকিৎসা না করলে জীবন সংকটাপন্ন হতে পারে।

▶ জন্ডিস (হেপাটাইটিস এ) : দূষিত পানির মাধ্যমে এ ভাইরাস শরীরে প্রবেশ করে এবং যকৃৎকে আক্রমণ করে। ফলে চোখ ও ত্বক হলুদ হয়ে যায় এবং শরীর দুর্বল হয়ে পড়ে।

▶ টাইফয়েড : টাইফয়েডের জীবাণু সাধারণত দূষিত পানি ও খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। টাইফয়েড জ্বর দীর্ঘস্থায়ী। এর ফলে মাথাব্যথা এবং পেটে ব্যথা হয়।

* ত্বকের সংক্রমণ ও চর্মরোগ

বন্যার পানিতে দীর্ঘক্ষণ ভিজে থাকার কারণে ত্বকে নানা ধরনের সংক্রমণ হতে পারে। বিশেষ করে, পায়ে চর্মরোগ দেখা দেওয়ার আশঙ্কা বেশি থাকে। এছাড়া খোস-পাঁচড়া, ফোসকা পড়া এবং ফাঙ্গাল ইনফেকশন হওয়ারও ঝুঁকি থাকে।

* শ্বাসকষ্ট ও অন্যান্য শ্বাসযন্ত্রের সমস্যা

বন্যার পানিতে ভেজা ও ঠান্ডা আবহাওয়া থেকে শ্বাসকষ্ট, সর্দি, কাশি এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে।

* মশাবাহিত রোগ

পানি জমে থাকা জায়গাগুলোতে মশার উপদ্রব বেড়ে যায়। ডেঙ্গু, ম্যালেরিয়াসহ সব রোগ সংক্রমণ দেখা যায়।

* করণীয়

▶ বিশুদ্ধ পানি পান করতে হবে। পানি ফুটিয়ে অথবা হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করতে হবে।

▶ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সঠিক রাখতে হবে।

▶ যথাসম্ভব উষ্ণ জায়গায় থাকতে হবে।

▶ মশারি টানিয়ে ঘুমাতে হবে।

▶ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

▶ মানসিকভাবে দৃঢ়তা থাকা ও সব পরিস্থিতি সাহস নিয়ে মোকাবিলা করতে হবে।

লেখক : ফটিলিটি কনসালট্যান্ট ও গাইনোকোলজিস্ট হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক, গ্রীন রোড ঢাকা।

প্রথম প্রকাশ : দৈনিক যুগান্তর

Recent Posts

  • কীভাবে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি করানো হয়?
  • এ সময়ে স্বাস্থ্যঝুঁকি ও করণীয়
  • পিসিওএস ও বন্ধ্যাত্ব প্রতিরোধে যা করণীয়
  • আবহাওয়া পরিবর্তনে নারীদের যেসব রোগে সচেতনতা দরকার
  • বন্ধ্যাত্ব: নারী-পুরুষ উভয়ের চিকিৎসা প্রয়োজন

Recent Comments

  1. A WordPress Commenter on কীভাবে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি করানো হয়?

Events & Workshops

no events found

Quick Links

  • About Me
  • Support
  • Privacy Policy

Useful Links

  • Scientific Program
  • Contact
  • Appointment

Follow Me

©2026 Dr. Hasna Hossain Akhee, all rights reserved.
Designed by Plethora Themes